1. komol.koli.bd@gmail.com : কমলকণ্ঠ : কমলকণ্ঠ
  2. info@www.kolomkantho.com : কমলকণ্ঠ :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে যুবদল নেতা সোহাগ ভূঞার উদ্যোগে খালেদা জিয়ার জন্য মগটুলা ইউনিয়নের নওপাড়া বাজারে দোয়া দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো কবি সোহরাব পাশার সহধর্মিণীর ইন্তেকাল আজ মাওঃ আব্দুল হাই এডভোকেটের ১৯তম মৃত্যু বার্ষিকী ময়মনসিংহে মধ্যরাতে বাসে আগুন, পুড়ে মারা গেলো চালক দেশের ১৫ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আলোচনা ও র‌্যালী নেত্রকোনায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বিনামূল্যে ৬ হাজার জনকে চিকিৎসা সেবা প্রদান ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়োজনে নবীন কর আইনজীবী বরণ অনুষ্ঠান তারেক ছিদ্দিকির সাথে পার্টনারশিপ থাকলে আমাকে আয়নাঘরে বন্দী থাকতে হয় না -ময়মনসিংহ প্রেসক্লাবে মতবিনিময় সভায় মাজেদ বাবু

ময়মনসিংহে মধ্যরাতে বাসে আগুন, পুড়ে মারা গেলো চালক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মধ্যরাতে বাসে আগুন, পুড়ে মারা গেলো চালক

ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মধ্যরাতে বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে চালক।

সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে পৌরসভার ভালুকজান নামক স্থা‌নে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত বাসচালক জুলহাস মিয়া (৩৫) একই উপজেলার কৈয়ারচালা গ্রামের সাজু মিয়ার ছেলে।

অপর দগ্ধরা হলেন বা‌সের যাত্রী মো: শাহিদ ইসলাম বাদশা (২০) ও তার মা শারমিন সুলতানা রুমকি। ফুলবা‌ড়িয়া উপ‌জেলার চকরাধাকানাই গ্রা‌মের বাবুল হোসেনের ছেলে বাদশা ও তার মা ওই বা‌সে ঢাকা থে‌কে ফির‌ছি‌লেন। ভোর হওয়ার জন্য তারা বাসেই অবস্থান করছিলেন। তাদেরকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, ভালুকজান এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে আলম এশিয়া পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন জুলহাস মিয়া।

ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সোমবার রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া উপজেলা সদরের ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহন নামের একটি বাসে আগুন দেয়। বাসটি পুড়ে যায়। এ সময় বাসে থাকা চালক জুলহাস মিয়া ঘটনাস্থলেই পুড়ে মারা যান।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইনস্পেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ‘রাত সোয়া ৩টার দিকে খবর পাই যে ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লেগেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তল্লাশি চালিয়ে সিট থেকে পুড়ে যাওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে থানা ক্যাম্পাসে আনা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

জেলা পু‌লি‌শের প্রেস নো‌টে জানা‌নো হয়, ঢাকা হতে আগত আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসটি ফুলবাড়িয়া ভালুকজান পেট্রোল পাম্পের বিপরীত পাশে মূল সড়কে তেল নেয়ার জন্য পার্কিং করে রাখা হয়। রাত সোয়া ৩টার দি‌কে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা হঠাৎ বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট