1. komol.koli.bd@gmail.com : কমলকণ্ঠ : কমলকণ্ঠ
  2. info@www.kolomkantho.com : কমলকণ্ঠ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে যুবদল নেতা সোহাগ ভূঞার উদ্যোগে খালেদা জিয়ার জন্য মগটুলা ইউনিয়নের নওপাড়া বাজারে দোয়া দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো কবি সোহরাব পাশার সহধর্মিণীর ইন্তেকাল আজ মাওঃ আব্দুল হাই এডভোকেটের ১৯তম মৃত্যু বার্ষিকী ময়মনসিংহে মধ্যরাতে বাসে আগুন, পুড়ে মারা গেলো চালক দেশের ১৫ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আলোচনা ও র‌্যালী নেত্রকোনায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বিনামূল্যে ৬ হাজার জনকে চিকিৎসা সেবা প্রদান ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়োজনে নবীন কর আইনজীবী বরণ অনুষ্ঠান তারেক ছিদ্দিকির সাথে পার্টনারশিপ থাকলে আমাকে আয়নাঘরে বন্দী থাকতে হয় না -ময়মনসিংহ প্রেসক্লাবে মতবিনিময় সভায় মাজেদ বাবু

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনে জাতীয় উদযাপন কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ‘জাতীয় উদ্যাপন কমিটি’ গঠন করেছে বিএনপি। আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গঠিত উদ্যাপন কমিটির সদস্যসচিব করা হয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।

কমিটির সদস্যরা হলেন যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান, শহীদ উদ্দিন চৌধুরী, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ, সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম (ঢাকা), মাহবুবে রহমান (চট্টগ্রাম), শাহীদ শওকত (রাজশাহী), অনিন্দ্য ইসলাম (খুলনা), আসাদুল হাবিব (রংপুর), জিকে গউছ (সিলেট), সেলিম ভুঁইয়া (কুমিল্লা), শরিফুল আলম (ময়মনসিংহ) ও শামা ওবায়েদ (ফরিদপুর)।

আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাজধানীর রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট