1. komol.koli.bd@gmail.com : কমলকণ্ঠ : কমলকণ্ঠ
  2. info@www.kolomkantho.com : কমলকণ্ঠ :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরগঞ্জে যুবদল নেতা সোহাগ ভূঞার উদ্যোগে খালেদা জিয়ার জন্য মগটুলা ইউনিয়নের নওপাড়া বাজারে দোয়া দেশ আবারও ভূমিকম্পে কাঁপলো কবি সোহরাব পাশার সহধর্মিণীর ইন্তেকাল আজ মাওঃ আব্দুল হাই এডভোকেটের ১৯তম মৃত্যু বার্ষিকী ময়মনসিংহে মধ্যরাতে বাসে আগুন, পুড়ে মারা গেলো চালক দেশের ১৫ জেলায় নতুন ডিসি, প্রজ্ঞাপন জারি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আলোচনা ও র‌্যালী নেত্রকোনায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বিনামূল্যে ৬ হাজার জনকে চিকিৎসা সেবা প্রদান ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের আয়োজনে নবীন কর আইনজীবী বরণ অনুষ্ঠান তারেক ছিদ্দিকির সাথে পার্টনারশিপ থাকলে আমাকে আয়নাঘরে বন্দী থাকতে হয় না -ময়মনসিংহ প্রেসক্লাবে মতবিনিময় সভায় মাজেদ বাবু

প্রধান উপদেষ্টাকে চরমোনাই পীর কি বললেন? নিশ্চয়ই, আপনার ওপর অশুভ জ্বিন সওয়ার হয়েছে:

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : এবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপর অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।


প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘আপনি বলেছেন— সংস্কার ও দৃশ্যমান বিচার কার্যক্রমের পর নির্বাচন। কিন্তু সংস্কার কি হয়েছে, দৃশ্যমান বিচার হয়েছে? এর একটাও হয় নাই, চলমান বলছেন। এরপরও জাতীয় নির্বাচন ঘোষণা করাটা আমাদের কাছে সন্দেহ তৈরি হয়েছে। নিশ্চয়ই, আপনার ওপর কোনো ধরণের— যেটা আমরা বলব অশুভ এবং গোপন জ্বিন সওয়ার হয়েছে। সেই জ্বিনের নাম আমরা বলতে চাই না।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টাকে হুঁশিয়ারি করে মুফতি রেজাউল করীম বলেন, এই বাংলাদেশে যখন অশান্তির আগুন জ্বলছিল, তখন কিন্তু ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল। যদি কোনো অশুভ চক্র ও জ্বিন হওয়ার হয়ে আপনাকে চাপ প্রয়োগের মাধ্যমে এ ধরনের ঘোষণা দিয়ে থাকে— আমরা পরিষ্কার বলছি, এদেশের ছাত্র-জনতা আমরা কিন্তু রাজপথ ছাড়ি নাই।
তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের এ দেশ সুন্দর না হবে, কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন না হবে, খুনিদের বিচার না হবে— ততক্ষণ পর্যন্ত পূর্বের নিয়মে এদেশে নির্বাচন হতে পারে না, হতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলনের আমির বলেন, বিগত ৫৩ বছরের নির্বাচন পদ্ধতি সংস্কার হলো প্রধান সংস্কার। আমরা দাবি করেছি— পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এ দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশিশক্তি, কালোটাকার দৌরাত্ম্য ও গুণ্ডাদের তাণ্ডব দূর করার একমাত্র উপায় পিআর পদ্ধতি।


আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট